মালদা

ছটপুজার শেষ দিনেও পুজা করতে ও পুজা দেখতে সাধারন মানুষের ঢল শহরের বিভিন্ন ঘাটে

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ছটপুজা শেষ হল আজ। ভক্তি শ্রদ্ধার সাথে জেলার সমস্ত মানুষ মেতেছিলেন এই পুজায়। বৃহস্পতিবার বিকেলে সূর্যদেবকে অর্ঘ দেওয়ার সাথে সাথে শুক্রবার সকালে সূর্যদেবকে জল অর্পণ করে এক বুক জলে দাড়িয়ে ছট মাতার আরাধনায় মাতেন সকলেই। ছটপুজাকে কেন্দ্র করে পৌরসভার পক্ষ থেকে করা হয়েছিল ঘাট সংস্কারের কাজ। ছিল পুলিশি নিরাপত্তা। এমনকি পুজার সময় যেন কোন দুর্ঘটনা না ঘটে তা এড়াতে নদীতে স্পীড বোর্ডের ব্যাবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন ঘাটে দেখা যায় ডিপিএসসির চেয়ারম্যান আশিস কুণ্ডু সহ অন্যান্যদের। পুজা করতে ও পুজা দেখতে প্রচুর মানুষের সমাগম লক্ষ করা যায় শহরের মিশন ঘাট, সদর ঘাট, তেলী পুকুর এছাড়াও পুরাতন মালদা, চাঁচল এই সমস্ত জায়গার বিভিন্ন ঘাটে। 

        স্থানীয়রা জানান, তারা বিগত প্রায় ৪০ বছর ধরে পুজা করে আসছেন কিন্তু কোনদিন এতো ভালো করে ঘাট সংসার করা হয়নি পৌরসভার পক্ষ থেকে যেটা এবছর করা হয়েছে। জল পরিস্কার করে এবং ঘাট বাঁধিয়ে দেওয়ায় তারা খুব ভালো করে ছটপুজা করতে পেরেছেন। তাই স্থানীয়রা ইংরেজবাজার পৌরসভার বর্তমান চেয়ারম্যান তথা ইংরেজবাজার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ কে এই কাজের জন্য সাধুবাদ জানান।